পিওকে ভারতেরই অংশ! শাহবাজের ঘুম কাড়ল কাশ্মীরিদের চরম হুঁশিয়ারি
পাক অধিকৃত কাশ্মীরে (PoK) তীব্র অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক নির্যাতনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। এ আন্দোলনের ২২তম দিনে মঙ্গলবার রাওয়ালাকোটের ইদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিশাল জনসভা করেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ভূখণ্ড পাকিস্তানের নয় এবং পরিস্থিতি আরও জটিল হলে তারা ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের পথ বেছে নিতে পারেন।
দীর্ঘদিন ধরে চলা চরম মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট এবং সরকারের অমানবিক দমন-পীড়নের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান গড়ে উঠেছে। গত ৫ জুন থেকে শাহবাজ শরিফ সরকার ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া এবং খাদ্য সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করার পরও বিক্ষোভ প্রশমিত হয়নি। মানবাধিকার কর্মী সরদার আমান খানের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন এখন পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।