নার্সিং হোস্টেলের বাথরুমে ভিডিও করার চেষ্টা, আটক যুবক!

রামপুরহাট শহরের একটি মেসে থাকা নার্সিং ছাত্রীর বাথরুমে উঁকি দিয়ে গোপন ভিডিও করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ১৪ জুন রবিবার সকালে ঘটনার সূত্রপাত হয়। ভুক্তভোগী ছাত্রী ও তাঁর সহপাঠীদের অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানায় দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং ১৫ জুন সোমবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বিশেষ করে ভিডিও করার পেছনে কোনো ব্ল্যাকমেল বা বড় কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *