অরুণাচলে নতুন প্রজাতির বিস্ময়! খুঁজে পাওয়া গেল বিরল ‘ন্যারো-ব্যান্ডেড ওয়াল’

ভারতের অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার মায়োডিয়া পাস এলাকায় নতুন প্রজাতির একটি প্রজাপতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক জার্নাল ‘জ্যুট্যাক্সা’-তে প্রকাশিত এই নতুন প্রজাতিটির সাধারণ নাম দেওয়া হয়েছে ‘ন্যারো-ব্যান্ডেড ওয়াল’ এবং এর বৈজ্ঞানিক নাম ‘চোনালা অ্যালবিসট্রিক্টা’ (Chonala albistricta)। উত্তর-পূর্ব ভারতের দুর্গম এই অঞ্চলে দীর্ঘ গবেষণার পর গবেষকরা প্রজাতিটির অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

অরুণাচল প্রদেশের বনাঞ্চল যে এখনও বহু অজানা জীবজগতের নিরাপদ আশ্রয়স্থল, এই আবিষ্কার তারই প্রমাণ। পরিবেশবিদদের মতে, অনুকূল জলবায়ু ও মানুষের হস্তক্ষেপহীন প্রাকৃতিক পরিবেশের কারণেই এই প্রজাপতিটি সেখানে টিকে রয়েছে। এই আবিষ্কার স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বুঝতে সহায়তা করবে এবং আগামী দিনে ওই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *