নারী ক্ষমতায়ন! বছরে ৬ সিলিন্ডার আর সোনার চমক!

থালাপতি বিজয়ের দলের নির্বাচনী ইস্তেহার: বেকার ভাতা ও সামাজিক সুরক্ষায় জোর

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। বিধানসভা নির্বাচনে জয়ী হলে বেকার যুবক-যুবতী, মহিলা, প্রবীণ নাগরিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ঘোষিত এই ইস্তেহার অনুযায়ী, মহিলাদের জন্য মাসে ২,৫০০ টাকা, স্নাতক বেকারদের ৪,০০০ টাকা এবং ডিপ্লোমাধারীদের ২,৫০০ টাকা বেকার ভাতার ঘোষণা করা হয়েছে। এছাড়াও, প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইস্তেহারে স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক অঙ্গীকার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যেক পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পানীয় জল সরবরাহ, বছরে ৬টি এলপিজি সিলিন্ডার এবং ক্যান্সার রোগীদের জন্য বিশেষ বিমা সুবিধা। একইসাথে, বিনা সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, দুঃস্থ কনেকে ৪ গ্রাম সোনা ও রেশমি শাড়ি প্রদান এবং সরকারি জমিতে গৃহ নির্মাণে পাট্টা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। দলটির লক্ষ্যমাত্রা রয়েছে ২০৩৬ সালের মধ্যে রাজ্যের অর্থনীতিকে ১৩৯.২১ লক্ষ কোটি টাকায় উন্নীত করার। এর পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম ১৮ হাজার টাকা এবং সাফাই কর্মীদের ১০ হাজার টাকা বেতন দেওয়ার বিষয়টিও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *