নাগরিক ক্ষোভের মুখে পদত্যাগ, বর্ধমানে তৃণমূল কাউন্সিলরের ইস্তফা!

বর্ধমান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেফালি বেগম আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে গত ১৮ জুন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ন্যূনতম নাগরিক পরিষেবা না পাওয়ার অভিযোগে তাঁর বাড়ির সামনে যে তুমুল বিক্ষোভ হয়েছিল, তা নিয়েও এলাকায় জোর জল্পনা তৈরি হয়েছে।

তবে শেফালি বেগমের এই পদত্যাগপত্র পুরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। এলাকার বাসিন্দাদের বিক্ষোভের ঘটনার পরপরই কাউন্সিলরের সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *