দেশ ছাড়ার পথ বন্ধ, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে জারি সিআইডির লুক আউট নোটিস!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ জারি করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে দেশের কোনো বিমানবন্দর বা বন্দর দিয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে তৎক্ষণাৎ আটক করা সম্ভব হবে।

গ্রেফতারি এড়াতে সুমিত রায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। এদিকে তক্শিনতদন্তকারীরা তাঁর খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। গত শনিবার শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে এবং হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতে অভিযান চালালেও তাঁর কোনো হদিস পাননি। সুমিতের এই অন্তর্ধান এবং সিআইডির জারি করা লুক আউট নোটিস ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *