দুর্নীতির প্রাসাদে গণরোষ! তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল ডিম-বৃষ্টি

দুর্নীতির অভিযোগে হাওড়ায় উত্তেজিত জনতার রোষানলে তৃণমূল নেতা সীতানাথ গাঙ্গুলী

হাওড়ার বালি ব্লকের তৃণমূল সভাপতি সীতানাথ গাঙ্গুলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বাড়ি ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার নিজের আলিশান বাড়ির সামনে ক্ষুব্ধ জনতার তীব্র হেনস্থার শিকার হন তিনি। অভিযোগ, গত ১৫ বছর ধরে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও তোলাবাজির মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ছেন এবং দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দিচ্ছেন। প্রাণভয়ে তিনি দ্রুত বাড়ির ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন।

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। তালিকায় রয়েছে ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, ৬ জুন মদন মিত্রের কনভয়ে হামলা, হুগলিতে স্বপন সামন্তকে জুতোর মালা পরিয়ে হেনস্থা এবং কালীঘাটে কুণাল ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনা। এই পরিস্থিতির প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসব হামলা চালাচ্ছে। অন্যদিকে, বিজেপির দাবি, এটি রাজনৈতিক হিংসা নয়, বরং দীর্ঘদিনের তৃণমূলী “অত্যাচার ও দুর্নীতির” বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *