দুবাইয়ে ফের মিসাইল অ্যালার্ট, যুদ্ধবিরতির মাঝেই চরম আতঙ্ক!

দুবাইয়ে যুদ্ধবিরতি চুক্তির স্বস্তি কাটতে না কাটতেই গত শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটা নাগাদ ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তায় শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের মোবাইল ফোনে আচমকাই এই সতর্কতা ভেসে আসায় রাস্তায় হুড়োহুড়ি ও চরম উদ্বেগের সৃষ্টি হয়। তবে কয়েক মিনিট পরেই প্রশাসন কোনো কারণ না জানিয়েই ‘অল ক্লয়ার’ ঘোষণা করে।

ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে জরুরি টেলিফোন বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাত প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি ইরানকে কঠোরভাবে মেনে চলার বিষয়ে জোর দেওয়া হয়েছে। ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আমেরিকার চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কবার্তা ঘিরে শহরজুড়ে ধোঁয়াশা ও জল্পনা অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *