দলের রাশ এবার মমতা নিজেই! ভরসা নেই আইপ্যাকে, শুরু নতুন চমক!

তৃণমূলের ভাঙন রুখতে কালীঘাটে প্রতিদিন ‘জনতার দরবার’ শুরু মমতার

দলের অভ্যন্তরে লাগাতার ভাঙন ও সংকটের মোকাবিলা করতে এবার সরাসরি জনসংযোগের পথ বেছে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক মনোবল চাঙ্গা করতে এখন থেকে কালীঘাটে নিজের বাসভবনে প্রতিদিন দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘জনতার দরবার’ বসাবেন তিনি। একইসঙ্গে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলীয় কার্যালয়ে এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরের কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করবেন।

দলত্যাগী নেতাদের কৌশলের প্রেক্ষিতে কোনো আইনি পথে না গিয়ে তৃণমূল নেতৃত্ব এখন সাংগঠনিক পরিবর্তনের দিকে নজর দিয়েছে। এর অংশ হিসেবে শীর্ষ নেতৃত্ব বাদে অন্য কোনো কমিটিতে এখনই তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ করা হচ্ছে না, যাতে নেতারা লক্ষ্যবস্তু না হন। এছাড়া, ভোটকুশলী সংস্থা আইপ্যাকে ওপর নির্ভরতা কমিয়ে পুরনো পদ্ধতিতে দলের নিজস্ব সংগঠন শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের দাবি, এই কর্মসূচির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে রাত পর্যন্ত দলের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *