দক্ষিণ ভারতের জন্য অমিত শাহের চমকপ্রদ ঘোষণা!

লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আশঙ্কা নাকচ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই প্রক্রিয়ার ফলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমার কোনো সম্ভাবনা নেই। উল্টো, নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেছেন।

অমিত শাহ জানান, জনসংখ্যার পরিবর্তনের ভারসাম্য বজায় রাখতেই এই নতুন বিন্যাস করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, লোকসভার মোট আসন সংখ্যা ৮১৬-তে পৌঁছাবে। নতুন এই বিন্যাসে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্নাটকের ২৮ থেকে ৪২, অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে ৩৮, কেরলের ২০ থেকে ৩০ এবং তেলেঙ্গানার আসন সংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার সংসদীয় অধিবেশনে এই বিষয়ে তিনি আরও বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *