দক্ষিণ এশিয়ায় হামাসের সক্রিয়তা, ইজরায়েলের কড়া নজরদারি বাড়ছে!
ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজারে। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকেই দক্ষিণ এশিয়ার এই দুই দেশে গোষ্ঠীটির অনুগামীদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তেল আবিব সমগ্র পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে বলে তিনি জানিয়েছেন।
ইজরায়েলি রাষ্ট্রদূতের দাবি, পাকিস্তান তাদের মাটিতে চরমপন্থা দমনে ব্যর্থ এবং আঞ্চলিক রাজনীতিতে দেশটির ভূমিকা নিয়ে ইজরায়েলের বড় ধরনের সংশয় রয়েছে। এই অঞ্চলে ক্রমবর্ধমান হামাসপন্থী তৎপরতা ভারতের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া, এই পরিস্থিতির ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পশ্চিমা বিশ্বের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব পড়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।