আশ্রমে মিলল বিপুল গর্ভনিরোধক, ফাঁস হলো ভয়ঙ্কর সত্য! গ্রেপ্তার ভণ্ড ধর্মগুরু।

পুণের ওয়াঘোলির উবালে নগর এলাকার ‘মডার্ন গুরুকুল’ নামের আশ্রম থেকে রাধেশ্যাম মিশ্র ওরফে রাধামোহন মিশ্র নামের এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে ঈশ্বরের অবতার দাবি করা ওই ব্যক্তির বিরুদ্ধে বছরের পর বছর ধরে এক নারীকে আশ্রমে বন্দি রেখে ধর্ষণ, ব্ল্যাকমেইলিং এবং অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ২০১০ সালে আশ্রমে আসার পর থেকে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও দেখিয়ে দীর্ঘ সময় ধরে জিম্মি রাখা হয়। অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে বিদ্যুতের শক দেওয়া, জোরপূর্বক প্রস্রাব খাওয়ানো এবং তাঁর বৈবাহিক সম্পর্ক ভেঙে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে বলে জানা গেছে।

পুলিশ ওই আশ্রমে অভিযান চালিয়ে ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ড ডিস্ক, সাড়ে ৬ লক্ষ টাকা নগদ, স্বর্ণালংকার, গর্ভনিরোধক ওষুধ ও মাদক দ্রব্য উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘ সময় ধরে অলৌকিক ক্ষমতার পরিচয় দিয়ে এই ভণ্ড সাধু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইস ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে পুলিশের ধারণা, প্রতারণার এই চক্রে আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেইলিং ও শারীরিক নির্যাতনের অভিযোগে কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *