তিলোত্তমায় মুগ্ধ মোদী, কলকাতাবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা!

১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে শনিবার কলকাতার রেড রোডে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের মতো মণীষীদের স্মৃতিচারণ করেছেন, তেমনই গার্ডেনরিচে (জিআরএসই) গিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি আধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিয়েছেন। অনুষ্ঠান শেষে কলকাতাবাসীর আতিথেয়তা ও শহরজুড়ে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজের বার্তায় তিনি কলকাতার মানুষকে এই চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং যোগ দিবস উদযাপনের অভিজ্ঞতাকে সম্মানজনক বলে অভিহিত করেন। বিশেষত, যোগ দিবসকে সামনে রেখে শহরের সাফাই অভিযানকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নাগরিক কর্তব্য পালনের মাধ্যমে কলকাতার মানুষ গোটা দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *