জার্মানিকে স্তব্ধ করে ইতিহাস ইকুয়েডরের, বিয়ার পানের পরামর্শ কোচের!
বিশ্বকাপের মঞ্চে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ইকুয়েডর। এই জয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো প্রতিযোগিতার নকআউট পর্বে জায়গা করে নিল লাতিন আমেরিকার দেশটি। শুরুতে পিছিয়ে পড়া ইকুয়েডর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।
ম্যাচের শুরুতেই লেরয় সানের গোলে জার্মানি এগিয়ে গেলেও, ৯ মিনিটের মাথায় নিলসন অ্যাঙ্গুলোর গোলে সমতা ফেরে ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে জার্মানির একটি পেনাল্টি ভিএআর (VAR)-এর সিদ্ধান্তে বাতিল হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইকুয়েডর। ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার গোলে জয় নিশ্চিত হয় ইকুয়েডরের। আইভরি কোস্টের কাছে হার ও কুরাসাওয়ের সঙ্গে ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়া দলটি এখন নকআউটে ওঠার সাফল্যে উজ্জীবিত। এই হার নকআউটের আগে জার্মানির জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।