জগন্নাথ ধাম বিতর্কের অবসান! মমতাই ফের মুখ্যমন্ত্রী, সেবায়েতের ভবিষ্যদ্বাণীতে তুফান!
পুরীর সেবায়েতের দাবি: মমতার ওপর জগন্নাথের আশীর্বাদ, নির্বাচনে জয়ের ভবিষ্যদ্বাণী
পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত ও দ্বৈতাপতি নিযোগের সভাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শ্রী জগন্নাথ মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ রয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন দক্ষ এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা নেত্রী হিসেবে অভিহিত করেছেন। রামকৃষ্ণ দাস মহাপাত্র ভবিষ্যদ্বাণী করেছেন যে, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২১টিরও বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ এবং তাতে ‘জগন্নাথ ধাম’ শব্দটির ব্যবহার নিয়ে ওড়িশা সরকারের পক্ষ থেকে আপত্তি তোলা হলেও, রামকৃষ্ণ দাস মহাপাত্র শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই সমর্থন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই মন্তব্য মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে নতুন মাত্রা দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।