ছুটির দিনেও অফিস! কর্মীদের কপালে এবার চিন্তার ভাঁজ?
June 27, 2026
ছুটির দিনেও অফিসে হাজিরা দিতে হবে রাজ্যের কর্মীদের, নবান্নের নতুন নির্দেশিকা
কলকাতা: রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে এবং জরুরি পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে শনি, রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও কর্মীদের অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে কেবল উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনে ছুটির দিনে অফিসে আসতে হতো। এখন থেকে তাঁদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন সেলের কর্মীদেরও রোস্টার অনুযায়ী পালা করে ছুটির দিনে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কাজের গতি বজায় রাখা এবং প্রশাসনিক পরিষেবা সবসময় সচল রাখতেই রাজ্য সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।