হিন্দু হোমল্যান্ড রক্ষায় আসছে কঠোর আইন, জমি ও লাভ জেহাদ রুখতে মরিয়া মুখ্যমন্ত্রী!
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর এবং ধর্মান্তকরণ, ‘জমি জেহাদ’ ও ‘লাভ জেহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইন আনার ঘোষণা দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, বাংলার মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনো স্থান নেই এবং রাজ্য সরকার ‘হিন্দু হোমল্যান্ড’ সুরক্ষায় বদ্ধপরিকর।
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী জানান, অবৈধদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখা এবং তাদের উৎসস্থলে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি, প্রতিবেশী দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা ব্যক্তিদের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর মাধ্যমে নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এ ছাড়া, রাজ্যের সাংস্কৃতিক ও হিন্দু পরিচিতি রক্ষায় এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার দ্রুত আইনি কাঠামোর সংস্কার করতে চলেছে বলে তিনি উল্লেখ করেছেন।