বিলাসবহুল খাট-সোফা আর কন্ডোম! তৃণমূলের ওয়ার্ড অফিস দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী!

বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় পরিদর্শনে গিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির মুখোমুখি হলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি এই কার্যালয়টির ভেতরে একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, দামি সোফা, মহিলাদের ড্রেসিং টেবিল, নরম বিছানা ও কম্বলের পাশাপাশি কন্ডোমের প্যাকেট উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দিন ধরে এলাকার কাউন্সিলর জয়দেব নস্কর নিখোঁজ এবং ওয়ার্ডের নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেই স্বাস্থ্যমন্ত্রী সেখানে পরিদর্শনে যান।

জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের দৈনন্দিন কাজ শিকেয় ওঠার পাশাপাশি সরকারি অফিসটিকে এমন বিলাসবহুল হোটেলের মতো ব্যবহার করায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কার্যালয়ের ভেতরে শয়নকক্ষ এবং আপত্তিকর সামগ্রীর উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জনতার করের টাকায় পরিচালিত ওয়ার্ড কার্যালয়ে এমন অনৈতিক কর্মকাণ্ড চলত কি না, তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *