গুলমার্গে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন ১, আহত ৪!

জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের সুমলি ওয়ালি ঢোকের কাছে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার আশা পোস্টের নিকটবর্তী এই ঘটনায় নিহত ব্যক্তির নাম জবীর আহমদ বাজাদ, যার বাড়ি চন্দুসার গলিবাল এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মাঠের মধ্যে পড়ে থাকা কোনো পুরনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন বা মর্টার শেল ভুলবশত স্পর্শ করার ফলে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরণে ভারতীয় সেনার জওয়ানদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে বারামুল্লা জেলা পুলিশ এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে। প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিভ্রান্তি এড়াতে সাধারণ মানুষকে কেবল সরকারি তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে সেনা ও পুলিশের একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করেছে এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *