গুদাম ভাঙার নেপথ্যে ফিরহাদ! বিস্ফোরক অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর।

শহরের সাম্প্রতিক এক ভয়াবহ গুদাম ধসের ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যুর পর বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে, ভেঙে পড়া ওই গুদামটির নকশায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই ছিল। এই মন্তব্যের জেরে রাজ্য বিধানসভায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার তদন্তে নেমে কলকাতা বন্দর ও ডক এলাকায় সক্রিয় একটি কুখ্যাত মাফিয়া চক্রের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। এই চক্রের মূল হোতা হিসেবে মুজিবুল ওরফে তৃণমূলী আসগরের নাম উঠে এসেছে। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *