গর্ভধারিণী মা যখন শত্রু! শিক্ষিকার সামনে ছাত্রীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি!
মুম্বাইতে দশম শ্রেণীর ছাত্রীকে মা ও প্রতিবেশীর বিরুদ্ধে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ, পকসো আইনে মামলা
মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এক মর্মান্তিক ঘটনায় দশম শ্রেণীর এক ছাত্রীকে তার মা ও প্রতিবেশী মিলে জোরপূর্বক দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গত এপ্রিল মাস থেকে এই পাশবিক অত্যাচার চলছিল বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কিশোরী তার শিক্ষিকার কাছে কান্নায় ভেঙে পড়ে এই ভয়াবহ নির্যাতনের কথা জানায়। তার অভিযোগ, শুধুমাত্র টাকার লোভে তার মা এবং পাশের বাড়ির এক প্রতিবেশী তাকে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠাত। কিশোরীটি প্রতিবাদ করলে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হতো। অবশেষে, অসহায় বোধ করে সে বাড়ি থেকে পালিয়ে তিন দিন এক বান্ধবীর কাছে লুকিয়ে ছিল। কিন্তু বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসার পর নির্যাতনের মাত্রা আরো বাড়ে।
স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘাটকোপার থানার পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিযুক্ত মা এবং ওই প্রতিবেশীর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে FIR দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক নৈতিক অবক্ষয় এবং চরম দারিদ্র্য বা লালসা থেকেই এই ধরনের অপরাধের জন্ম হয়েছে।