কোলাঘাটে মায়ের কাটা মুণ্ড উদ্ধার, ঘাতক ছেলে নিয়ে শিউরে ওঠার মতো তথ্য!

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাঁউরচন্ডী গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের ষাটোর্ধ্ব মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নিহত বৃদ্ধার নাম ভারতী চক্রবর্তী (৬৫)। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত বাসুদেব চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কোলাঘাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মা ও ছেলের মধ্যে বচসা হয়। বুধবার সকালে ভারতী দেবীকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে বাসুদেব তার মাকে হত্যার কথা স্বীকার করে। তদন্তে জানা যায়, বচসার সময় উত্তেজিত হয়ে বাসুদেব কুড়ুল দিয়ে মাকে হত্যা করে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে এবং তা একটি বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। পুলিশ পুকুর থেকে কাটা মুন্ডটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মূল দেহটি নিয়ে গেছে। জানা গেছে, অভিযুক্ত বাসুদেব দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বর্তমানে পুলিশ পুরো বাড়িটি সিল করে দিয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *