কুমোরটুলিতে খুশির হাওয়া, সংকট কাটিয়ে ফিরছে মাটির প্রতিমা!

দুর্গাপূজোর আর মাত্র চার মাস বাকি থাকলেও মাটির তীব্র অভাবে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ কার্যত থমকে গিয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতা এবং এক প্রবাসী শিল্পীর সহায়তায় সেই অচলাবস্থা কাটতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর কুমোরটুলিতে নতুন মাটির জোগান আসায় মৃৎশিল্পীরা ফের কাজ শুরু করেছেন।

মূলত ডায়মন্ড হারবার ও উলুবেড়িয়া থেকে আসা মাটির জোগান বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছিল। ডায়মন্ড হারবার থেকে মাটি আসা দুই মাস ধরে পুরোপুরি বন্ধ থাকায় এবং উলুবেড়িয়া থেকে পর্যাপ্ত মাটি না মেলায় পুজো কমিটির বরাত পাওয়া সত্ত্বেও কাজ করতে হিমশিম খাচ্ছিলেন শিল্পীরা। পরিস্থিতির সমাধানে মৃৎশিল্পীরা প্রশাসনের দ্বারস্থ হলে গত রাতে ডায়মন্ড হারবার থেকে চার লরি মাটি এসে পৌঁছায়। একইসঙ্গে, দিল্লিবাসী ভাস্কর্যশিল্পী নভনীল সেন প্রতিমা নির্মাণের উপযোগী কাদামাটি দান করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কুমোরটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির পক্ষ জানানো হয়েছে, আগামী কয়েক দিনে আরও মাটি আসবে, ফলে সঠিক সময়েই প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *