কালীঘাটের বাড়িতে নজিরবিহীন বদল, মমতা ব্যানার্জির সুরক্ষায় কি তবে বড় সিদ্ধান্ত!

ভোট-পরবর্তী পশ্চিমবঙ্গে শাসকদলের নেতা-নেত্রীদের লক্ষ্য করে লাগাতার ‘ডিম থেরাপি’ ও বিক্ষোভের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনের নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক ব্যানার্জির ওপর ডিম হামলা এবং গত সোমবার কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষের ওপর হামলার ঘটনার পর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রাজারহাট-নিউটাউনের নেতা সব্যসাচী দত্তের ওপরও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মমতা ব্যানার্জির বাড়ির সীমানা প্রাচীর ও উঠোন জুড়ে উঁচু নীল রঙের বিশেষ ফেন্সিং বা বেষ্টনী বসানো হয়েছে। প্রশাসনের ভাষ্যমতে, বাইরে থেকে যাতে কেউ ডিম, পাথর বা কোনো আপত্তিকর সামগ্রী ছুড়তে না পারে এবং ভিভিআইপিদের চলাচলের গোপনীয়তা বজায় থাকে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত থাকলেও, বাড়ির দিকে লক্ষ্য রেখে ‘রেকি’ করার অভিযোগ ওঠায় নতুন এই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *