কাটোয়া স্টেশনে নারী পাচারকারী দলের পর্দাফাঁস, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা!

কাটোয়া স্টেশনে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নারী

কাটোয়া স্টেশনে শুক্রবার দুপুরে ‘ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস’ থেকে ১৬ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃতদের বাড়ি হুগলির বলাগড় থানা এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে স্টেশনে নজরদারি চালানোর সময় সন্দেহজনক আচরণের কারণে ওই তিন নারীকে আটক করে তল্লাশি চালায় জিআরপি। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নজর এড়াতে পাচারকারীরা এই নারীদের ‘ক্যারিয়ার’ হিসেবে ব্যবহার করছিল। উত্তরবঙ্গ থেকে সংগৃহীত এই মাদক কাটোয়া হয়ে ব্যান্ডেল এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পাচারচক্রের মূল হোতাদের খোঁজ পেতে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তাঁদের চার দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রেল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *