কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশাল মূর্তি ও স্মৃতিসৌধ গড়ার পথে মমতা সরকার!

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে একাধিক বড় উদ্যোগের ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় হুগলির জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িটি রাজ্য সরকার অধিগ্রহণ করে সেখানে একটি স্মৃতিসৌধ, গবেষণাকেন্দ্র এবং লাইব্রেরি গড়ে তোলা হবে। পাশাপাশি কলকাতায় ড. মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গুজরাতের ‘স্ট্যাচু অব ইউনিটি’-র আদলে নির্মিত এই মূর্তির চারপাশে আন্তর্জাতিক মানের একটি সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর থ্রি-ডি ডিজিটাল মিউজিয়াম, গবেষণাগার এবং লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ড. শ্যামাপ্রসাদের জীবন ও রাজনৈতিক দর্শন তুলে ধরা হবে। ভূমিকম্প প্রতিরোধী এই সুউচ্চ মূর্তি ও সাংস্কৃতিক পরিকাঠামো নির্মাণ রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের প্রাথমিক নকশা তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং উপযুক্ত স্থান নির্বাচনের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *