কর্মক্ষেত্রে ‘ফ্রেন্ড বম্বিং’ থেকে সাবধান, হারাতে পারেন আপনার চাকরি!

কর্মক্ষেত্রে অতিরিক্ত বন্ধুত্ব বা ‘ফ্রেন্ড বম্বিং’ ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে গড়ে ওঠা অতি-বন্ধুত্ব বা ঘনিষ্ঠতাকে বিশেষজ্ঞরা ‘ফ্রেন্ড বম্বিং’ হিসেবে চিহ্নিত করছেন, যা একজন কর্মীর পেশাগত সুনাম ও ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ধরনের গভীর ব্যক্তিগত সম্পর্ক কাজের সঠিক মূল্যায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। বন্ধুত্বের খাতিরে সহকর্মীর ভুলত্রুটি বা কাজে ফাঁকি দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, যা প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের মান কমিয়ে দেয়। এছাড়া অতিরিক্ত আড্ডা বা ব্যক্তিগত আলাপচারিতায় জড়িয়ে পড়ে নিজের কাজের ডেডলাইন মিস হওয়ার মতো ঘটনাও নিয়মিত ঘটছে।

ব্যক্তিগত সম্পর্কের গভীরতা কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা ও হঠকারী সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুস্থানীয় সহকর্মীর সাথে মতবিরোধ বা মনোমালিন্য হলে তা ব্যক্তিগত স্তরে তীব্র চাপের সৃষ্টি করে, যার ফলে অনেক কর্মী আবেগতাড়িত হয়ে চাকরি ছাড়ার মতো চরম সিদ্ধান্তও নিয়ে থাকেন। দীর্ঘমেয়াদে পেশাগত নিরাপত্তা ও কাজের মান ঠিক রাখতে কর্মক্ষেত্রের ব্যক্তিগত সম্পর্কের পরিধি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখাই শ্রেয় বলে মত দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *