সুরুচির পর এবার শ্রীভূমি! প্রাক্তন মন্ত্রীর ক্লাবে মিলল সরকারি ত্রাণের পাহাড়?

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির আবহের মধ্যেই এবার শাসক দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের ক্লাব ও কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পর এবার সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও গঙ্গাসাগরের প্রসাদ, শাড়ি, ত্রিপল, বালতি, পিতলের হাঁড়ি ও ফুটবলসহ অত্যাবশ্যকীয় ব্যবহার্য সামগ্রী মজুত অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, বিধায়ক তহবিল ও পুরনিগমের অনুমোদিত অর্থ ব্যয় করে কেনা এই ত্রাণ সাধারণ মানুষকে বিতরণের পরিবর্তে ক্লাবে আটকে রাখা হয়েছিল।

শ্রীভূমি ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি ত্রাণ মজুত রাখার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এর আগে প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিসে সরকারি প্রকল্পের শাড়ি ও পোশাক এবং রাজপুর-সোনারপুর পুরসভার এক কাউন্সিলরের কার্যালয় থেকেও বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি অর্থ ও সামগ্রী এভাবে ব্যক্তিগত বা দলীয় কার্যালয়ে মজুত রাখার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এসব ঘটনায় শাসক দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *