কবরস্থানে রোমান্স! জেন-জির নতুন আকর্ষণ

ডেটিং স্পট হিসেবে কবরস্থান: জেন জি প্রজন্মের নতুন ও বিতর্কিত ট্রেন্ড

বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে ডেটিংয়ের চিরাচরিত ধারায় এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ক্যাফে, রেস্তোরাঁ কিংবা পার্কের কোলাহল ছেড়ে একদল তরুণ-তরুণী ডেটিংয়ের জন্য বেছে নিচ্ছেন কবরস্থানের মতো নির্জন স্থানকে। ডিজিটাল যুগে যান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে নিজেদের সঙ্গীকে সময় দেওয়ার এক অভিনব প্রয়াস থেকেই এই প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত প্রযুক্তি-নির্ভর জীবন এবং ব্যস্ত শহরের কোলাহল থেকে সাময়িক মুক্তি পেতে এই নতুন ট্রেন্ড গড়ে উঠেছে। ক্যাফে বা জনবহুল জায়গায় যুগলরা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে গিয়ে প্রায়শই বাধার সম্মুখীন হন। সে তুলনায় কবরস্থানের শান্ত ও নিরিবিলি পরিবেশ কাউকে একে অপরের থেকে বিচ্যুত হওয়ার সুযোগ দেয় না।

এছাড়া, কবরস্থানের গম্ভীর পরিবেশ সঙ্গীর সাথে জীবন এবং সময়ের গুরুত্ব নিয়ে গভীর ও অর্থবহ আলোচনা করতে উদ্বুদ্ধ করে, যা সম্পর্কে স্বচ্ছতা ও গভীরতা আনতে সহায়ক বলে মনে করছেন তরুণ প্রজন্মের অনেকে। তবে ডেটিংয়ের এই নতুন ধারাকে ঘিরে সমাজে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, কবরস্থান শোক ও শ্রদ্ধার জায়গা, তাই সেখানে বিনোদনমূলক বা রোমান্টিক কার্যকলাপ চালানো সামাজিকভাবে আসাম্মানজনক। অনেকে বিষয়টিকে কেবল সোশ্যাল মিডিয়ার প্রচারণার অংশ হিসেবেও দেখছেন। বিতর্ক থাকলেও, এই প্রবণতা মূলত একাকীত্ব ঘোচানোর আধুনিক প্রয়াস এবং মানুষের জীবনের আদি ও অকৃত্রিম সম্পর্কের দিকে ফিরে যাওয়ার এক সূক্ষ্ম সংকেত বহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *