উন্মাদ তুমি, আমি না থাকলে জেলেই থাকতে! নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাগি হাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা ‘রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প’ শীর্ষক বইয়ে এই তথ্য উঠে এসেছে। গাজা যুদ্ধ থামাতে আমেরিকার প্রচেষ্টার মধ্যেই কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ট্রাম্পকে ক্রুদ্ধ করেছে। বইটির দাবি অনুযায়ী, এই ঘটনায় ট্রাম্প নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেন এবং এক পর্যায়ে তাঁকে হোয়াইট হাউসে তলব করে কাতারের শাসকের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন।

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রাহ্য করে ইজরায়েলের লেবাননসহ বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান চালানোয় দুই রাষ্ট্রনেতার মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে ‘উন্মাদ’ ও ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেছেন যে, মার্কিন সমর্থন না থাকলে তাঁকে কারাবরণ করতে হতো। এই তিক্ত সম্পর্কের জেরে ইজরায়েল ও আমেরিকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে ফাটল দেখা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ইজরায়েলের একঘরে হয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *