উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স অঞ্চল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা থাকলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *