ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, পাল্টা যুদ্ধের দামামায় তেহরান!

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর তীব্র সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ও শনিবার সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে দক্ষিণ ইরানের সিরিক শহরে মার্কিন বাহিনী মিসাইল হামলা চালায়। এই অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রেভোলিউশনারি গার্ডের একাধিক সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে মানচিত্র থেকে ইরানের অস্তিত্ব মুছে ফেলা হবে।

মার্কিন হামলার জবাবে তেহরান পাল্টা প্রত্যাঘাতের হুমকি দিয়েছে। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম আল-ফিকার জানিয়েছেন, সার্বভৌমত্বে আঘাত করায় ইরান কঠোর জবাব দেবে এবং তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এর পাশাপাশি বাহরিনের আকাশসীমায় ইরানের ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *