আসছে প্লাস্টিকের নতুন নোট, আপনার পকেটে পরিবর্তন কবে? – বর্তমান বাংলা

আসছে প্লাস্টিকের নতুন নোট, আপনার পকেটে পরিবর্তন কবে? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

দেশের বাজারে খুব শীঘ্রই আসছে প্লাস্টিক বা পলিমার নোট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) অনুমোদন মিলেছে এবং কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে যে, ফিল্ড ট্রায়ালের জন্য ১০ ও ২০ টাকার ১০০ কোটি প্লাস্টিকের নোট বাজারে আনার প্রস্তাব মঞ্জুর হয়েছে। কাগজের নোটের তুলনায় এই পলিমার নোট জল ও ময়লার প্রভাব সহজে সহ্য করতে পারে এবং এর স্থায়িত্ব অনেক বেশি। পাশাপাশি, উন্নত সিকিউরিটি ফিচার থাকার কারণে জাল নোটের কারবার রুখতেও এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, প্লাস্টিকের নোট আসলে কি কাগজের নোট বন্ধ হয়ে যাবে? তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত কাগজের নোট বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। নতুন পলিমার নোট চালুর পরেও কাগজের নোটগুলি তাদের স্বাভাবিক আয়ুষ্কাল পর্যন্ত বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে। বর্তমানে এই নোট ছাপার প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে থাকায় ফিল্ড ট্রায়াল শুরু ও সাধারণ মানুষের হাতে কবে নাগাদ পৌঁছাবে, তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *