আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে দ্রুত যাচাই করুন, ২৫ জুনের মধ্যেই শেষ করার নির্দেশ!

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উপভোক্তা যাচাইয়ের কাজ। রাজ্যজুড়ে সুবিধাভোগীদের সঠিক তালিকা তৈরির লক্ষ্যে গ্রাউন্ড লেভেল যাচাই এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, আগামী ২৫ জুনের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে উপভোক্তারা দ্রুত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতে পারেন।

তৃণমূল স্তরে কাজের গতি বাড়াতে জেলা শাসক, কলকাতা পুরসভা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের তালিকা অনুযায়ী এই কাজ চলছে। প্রতিটি ব্লক ও পুরসভায় গ্রুপ-বি স্তরের অফিসার এবং ফিল্ড লেভেল কর্মীদের নিয়োগ করা হয়েছে, যাঁরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এছাড়া, প্রতিদিন জেলা স্তরে স্বাস্থ্য দপ্তর এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবে। বর্তমানে রাজ্যে ১ কোটি ২৪ লক্ষ ১,৫৩০ জন অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার এবং ১৬ লক্ষ ১৭ হাজার ৯০ জন অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার উপভোক্তা রয়েছেন, যাদের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *