আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু, উপভোক্তাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা

আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু, উপভোক্তাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা

রাজ্য সরকার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু করেছে। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে বাড়ি তৈরির খরচ বেড়ে যাওয়ায় উপভোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বালি যাতে নির্ধারিত মূল্যে পাওয়া যায়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আবাস যোজনার উপভোক্তারা যাতে প্রতি ১২০০ টাকার বেশি দামে বালি কিনতে বাধ্য না হন, সেই বিষয়টি কঠোরভাবে নজরদারি করতে বলা হয়েছে।

আবাস যোজনার উপভোক্তাদের জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আওতায় আসার সুযোগ তৈরি করা হয়েছে। তবে এই সুবিধা গ্রহণের বিষয়টি সম্পূর্ণ উপভোক্তার সম্মতির ওপর নির্ভর করবে। এই প্রকল্পের আওতায় ১০০ ইউনিট বিদ্যুতের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এছাড়া তফসিলি জাতি ও উপজাতিভুক্ত উপভোক্তারা অতিরিক্ত ১৫ হাজার টাকা ভর্তুকি পাবেন।

পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচালয় তৈরির জন্য ১২ হাজার টাকা এবং অতিরিক্ত ৩০ হাজার টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, এই প্রকল্পে মোট ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তা রয়েছেন। উল্লেখ্য, আগে ‘বাংলার বাড়ি’ নামে পরিচিত এই প্রকল্পটি বর্তমানে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ নামে রাজ্য সরকার পরিচালনা করছে। কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নিয়ে টানাপোড়েনের জেরে নিজস্ব উদ্যোগে প্রকল্পটি চালু রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *