আধার-ভোটারের পর বাতিল পাসপোর্টও! নাগরিকত্বের আসল প্রমাণ তবে কী?

পাসপোর্ট কোনোভাবেই ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত বা অকাট্য নথি নয় বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ১৪তম ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষে জারি করা এক বিবৃতিতে মন্ত্রক স্পষ্ট করেছে যে, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে সরকারের ইস্যু করা একটি ‘ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র’ বা ‘ট্রাভেল ডকুমেন্ট’ মাত্র। এর আগে সুপ্রিম কোর্টও আধার কার্ড বা ভোটার আইডি কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করেনি।

পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের প্রদান করা হলেও এবং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তা ফেরত দেওয়ার নিয়ম থাকলেও, বিদেশ মন্ত্রকের এই নতুন অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আধার ও ভোটার কার্ডের পর পাসপোর্টকেও নাগরিকত্বের চূড়ান্ত দলিল না হিসেবে ঘোষণা করায় এখন প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ভারতীয় নাগরিকত্বের অকাট্য নথি আসলে কোনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *