অমরনাথের ইতিহাসে নজির, মহিলা ভক্তদের সুরক্ষায় প্রথমবার সিআরপিএফ-এর মহিলা বাহিনী!

অমরনাথ যাত্রার ইতিহাসে এই প্রথমবার নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ-এর একটি সম্পূর্ণ মহিলা টিমকে মোতায়েন করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলা ৫৭ দিনের এই তীর্থযাত্রার নিরাপত্তার অংশ হিসেবে পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্পে এই বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত মহিলা তীর্থযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরও স্বাচ্ছন্দ্যময় করতে, তাদের তল্লাশি, লাইনের শৃঙ্খলা বজায় রাখা এবং বয়স্কদের সহায়তার লক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মহিলা জওয়ানদের নিয়োগ করা হয়েছে।

পহেলগাম ও বালতাল—উভয় রুটেই এবার ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। যাত্রী সুরক্ষায় সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি ড্রোন নজরদারি, রাতের টহল, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন করা হয়েছে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলা এই যাত্রার জন্য নুনওয়ান বেস ক্যাম্পে আবাসন, চিকিৎসা, বিশুদ্ধ পানীয় জল এবং খাবারের মতো সমস্ত জরুরি পরিষেবার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *