অভিষেকের কণ্ঠস্বরের নমুনা নিতে কালীঘাটে সিআইডি!

‘ডিজে’ মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। আদালতের নির্দেশে গত বুধবার রাতে তদন্তকারী সংস্থার একটি দল সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়ে আদালতের রায়ের কপি ও আগামী ৩০ জুন হাজিরা দেওয়ার নোটিস পৌঁছে দিয়েছে। তবে নোটিস দেওয়ার সময় সাংসদ বাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের প্রচারে একটি জনসভা থেকে করা অভিষেকের মন্তব্যকে ঘিরে এই বিতর্কিত মামলার সূত্রপাত হয়। সেই বক্তব্যের ভিডিও ও অডিও ফুটেজের সত্যতা যাচাইয়ের জন্য তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে সিআইডি বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানিয়েছিল, যা গত মঙ্গলবার মঞ্জুর হয়েছে। এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। আগামী ৩০ জুন এই ভয়েস টেস্টের জন্য সাংসদ হাজিরা দেবেন কি না, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *