মোদি মিথ্যার কারিগর, নেহরুই সেরা! তোপ কংগ্রেসের

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ভারতের ইতিহাসের সেরা প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিথ্যার কারিগর’ বলে তীব্র আক্রমণ করেছেন। একই সঙ্গে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলকে দেশের ‘না পাওয়া সেরা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে জয়রাম রমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ফাঁপা ব্যক্তি’ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) ‘প্রতারক জাতীয়তাবাদী’ বলে কটাক্ষ করেছেন। ৩৫ বছরের দীর্ঘ রাজনৈতিক যাত্রার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, রাজীব গান্ধীর হাত ধরেই নব্বইয়ের দশকে তাঁর প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক দল বিজেপির পাল্টা জবাবে কংগ্রেস তাদের পুরনো নেতাদের অবদান তুলে ধরে দলের আদর্শগত ভিত মজবুত করার পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে জাতীয়তাবাদী লড়াইয়ে আরও আগ্রাসী অবস্থান নেওয়ার কৌশল নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *