অবশেষে পুলিশের জালে উত্তর ২৪ পরগনার দাপুটে তৃণমূল নেতা শাহানুর!

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া গোপন অভিযানের পর বুধবার সকালে হাসনাবাদ ও বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ সাকচুড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে ধৃত নেতা হাসনাবাদ থানায় রয়েছেন এবং আজই তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হবে।

শাহানুর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা এবং সীমান্ত দিয়ে গরু পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি টাকির একাধিক ঐতিহাসিক জমিদার বাড়ির জমি ও সম্পত্তি জবরদখল করেছেন এবং নদী ভরাট করে অবৈধ হোটেল, রিসর্ট ও পার্ক নির্মাণ করেছেন। স্থানীয়দের দায়ের করা এই সুনির্দিষ্ট অভিযোগগুলোর ভিত্তিতেই পুলিশ এই আইনি পদক্ষেপ নিয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বসিরহাটের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *