অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা জুলাইয়ে কি অ্যাকাউন্টে ঢুকবে! জানুন এক ক্লিকেই
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে ক্ষমতায় এসেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। প্রকল্পের আওতায় জুন মাসে প্রথম দফায় রাজ্যের ৫০ লক্ষাধিক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের প্রকল্পের আর্থিক অনুদান দ্বিগুণ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক নারীকে আর্থিকভাবে আরও স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
যারা প্রথম দফায় আবেদন করতে পারেননি বা পরবর্তীতে আবেদন করেছেন, জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদনকারীদের সুবিধার্থে সরকারি পোর্টালে (socialregistry.wb.gov.in) আবেদনের স্ট্যাটাস যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে জেলা ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে আধার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই আবেদনের বর্তমান অবস্থা (যেমন—‘অ্যাপ্রুভ’, ‘ভেরিফায়েড’ বা ‘পেমেন্ট প্রোসেস’) জানা যাচ্ছে। এই প্রক্রিয়ায় আবেদন গৃহীত হলে জুলাই মাসের কিস্তির টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে জমা হবে।