অন্নপূর্ণা বা আয়ুষ্মান ভারতে নাম তোলা এখন হাতের মুঠোয়, জেনে নিন আপনার কাছের শিবিরের খোঁজ!

রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিশেষ ‘জনকল্যাণ শিবির’। গত ১৫ জুন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রথম ধাপে রাজ্যজুড়ে মোট ১১০০টি শিবির পরিচালনা করা হচ্ছে। আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনাসহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা এক ছাতার তলায় আনাই এই শিবিরের মূল লক্ষ্য।

এই উদ্যোগের ফলে অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি স্কিম, পিএম কিসান যোজনা, বিধবা ও বার্ধক্য ভাতা এবং আধার বা ভোটার কার্ড সংশোধনের মতো পরিষেবাগুলো সাধারণ মানুষ এক জায়গা থেকেই পাবেন। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সরকারি সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই শিবিরগুলোর আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষ যেন সহজেই তাদের নিকটবর্তী শিবিরের খোঁজ পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টাল (https://jks.wb.gov.in/Public/KnowYourCampLocation.aspx)-এ জেলা, ব্লক ও ওয়ার্ড নির্বাচন করে তথ্য জানার ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *