is my answer for this question

‘যুবসাথী’ প্রকল্পে এবার কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত বেকারদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা প্রদানের পাশাপাশি এবার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও প্রতিশ্রুতি দিল। মার্চ মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। কোচবিহারের মাথাভাঙায় এক নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারী বেকারদের চাকরির বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে দেখছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসব আবেদনকারী প্রশাসনিক জটিলতা বা অন্যান্য কারণে প্রকল্পটির সুবিধা পেতে কিছুটা বিলম্বের সম্মুখীন হচ্ছেন, তাঁরা দ্রুতই এই সহায়তা পাবেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মূলত ভোটমুখী পশ্চিমবঙ্গে বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজের আস্থা অর্জনেই সরকারের এই নতুন পদক্ষেপে বেকারত্বের হার হ্রাস এবং রাজ্যের তরুণ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রাথমিক লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *