বায়োপসিতেই কি ছড়ায় ক্যানসার? জেনে নিন বিশেষজ্ঞের মত!

বায়োপসি করলে ক্যান্সার ছড়ায়—এই ধারণা ভিত্তিহীন, বলছেন বিশেষজ্ঞ

ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে বায়োপসি একটি অপরিহার্য পরীক্ষা হলেও, এর ফলে ক্যান্সার ছড়ায়—এমন একটি সাধারণ ভুল ধারণা দীর্ঘকাল ধরে জনমনে প্রচলিত আছে। তবে চিকিৎসাবিজ্ঞানের আলোকে এই ধারণা সম্পূর্ণ অমূলক বলে জানিয়েছেন বিশিষ্ট অঙ্কো সার্জন ডা. গৌতম মুখোপাধ্যায়। তিনি জানান, ক্যান্সার নির্ণয় ও সঠিক চিকিৎসা পরিকল্পনার জন্য বায়োপসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা।

মূলত, বায়োপসির মাধ্যমে শরীরের আক্রান্ত অংশ থেকে কোষের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে টিউমারটি ক্যান্সার কি না এবং ক্যান্সারের ধরন কী, তা নিশ্চিত করা সম্ভব হয়। ওষুধ ও অস্ত্রোপচারের মাধ্যমে ক্যান্সারের সঠিক চিকিৎসা নির্ভর করে টিউমারের ধরন ও প্রকৃতির ওপর, যা বায়োপসি ছাড়া জানা প্রায় অসম্ভব। এটি রোগ নির্ণয়ে সহায়তা করে এবং ভুল চিকিৎসার ঝুঁকি কমায়।

বায়োপসি ক্যান্সার ছড়ানোর কোনো কারণ নয়, বরং রোগটির বিরুদ্ধে লড়াইয়ের এটি প্রথম ধাপ। আধুনিক পদ্ধতিতে নমুনা সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়, যার ফলে ক্যান্সার কোষের পার্শ্ববর্তী স্থানে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণে বিলম্ব করলে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *