দীপাবলির রাতে ছাই হলো জম্মুর বিশাল শস্য বাজার! – বর্তমান বাংলা

দীপাবলির রাতে ছাই হলো জম্মুর বিশাল শস্য বাজার! – বর্তমান বাংলা

জম্মুর ঐতিহ্যবাহী শস্য বাজারে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোজ্য তেলের গুদাম থেকে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে বুলডোজার দিয়ে বেশ কিছু দোকান ভাঙতে হয়। প্রাথমিক তদন্তে বাজির স্ফুলিঙ্গ বা শর্ট সার্কিটকে কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, দমকল বাহিনীর বিরুদ্ধে সময়মতো না পৌঁছানোর গাফিলতির অভিযোগ তুলেছে ওয়্যারহাউস ফেডারেশন। যথাযথ বিচারের দাবিতে সোমবার জম্মু ও কাশ্মীরে বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *