দিল্লি ছাত্রবিক্ষোভ ইস্যুতে অবশেষে পিছু হঠল কেন্দ্র! – বর্তমান বাংলা
August 10, 2026

বর্তমান ডেস্কঃ
নয়াদিল্লি: দিল্লির ছাত্রবিক্ষোভের সময় পুলিশের ভূমিকা নিয়ে তোলপাড় সংসদ। বিরোধীদের টানা বিক্ষোভ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
সংসদের এই অচলাবস্থা কাটাতে অবশেষে হস্তক্ষেপ করল সরকার। সোমবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানান, এই বিষয়ে সংসদে নিজে বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা বিষয় নিয়ে সংসদে উন্মুক্ত আলোচনায় বসতে কেন্দ্র পুরোপুরি প্রস্তুত।