এক লাফে জালে ২০০ টন ইলিশ, দিঘার বাজারে তোলপাড়! – বর্তমান বাংলা
August 10, 2026

বর্তমান ডেস্কঃ
শ্রাবণের শেষবেলায় দিঘা মোহনায় রূপোলি শস্যের জোয়ার এসেছে। গত পাঁচ-ছ’দিনে মৎস্যজীবীদের জালে প্রায় ২০০ টন ইলিশ ধরা পড়েছে, যার মধ্যে কেবল রবিবারই উঠেছে ৩০ টনেরও বেশি। মরশুমের শুরুতে ইলিশের আকাল থাকলেও অনুকূল আবহাওয়া ও পূবালী হাওয়ার জেরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ফলস্বরূপ, দিঘা সহ কাঁথি ও রামনগরের মাছের বাজারগুলি এখন জমজমাট।
বাজারে ইলিশের বিপুল জোগান মিললেও দামে খুব একটা হেরফের হয়নি। রবিবার দিঘা মোহনার নিলাম কেন্দ্রে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ১১০০ থেকে ১২00 টাকা এবং এক কেজি ২০০ গ্রাম ওজনের বড় ইলিশ ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে বিকোচ্ছে। ইলিশের এই রেকর্ড জোগান বৃদ্ধিতে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটলেও ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় রয়েছেন।