সোশ্যাল মিডিয়া ছেড়ে সোজা মাঠে! বন্যাদুর্গতদের পাশে ভূমি পেডনেকর

সোশ্যাল মিডিয়া ছেড়ে সোজা মাঠে! বন্যাদুর্গতদের পাশে ভূমি পেডনেকর

আসামের বন্যাকবলিত মানুষের পাশে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত আসামের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সশরীরে শিবসাগর জেলায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। গত মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় আসামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন এই তারকা। এবার ‘ভারত ডিসাস্টার রিলিফ ফাউন্ডেশন’ (BDRF)-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি বন্যাকবলিত শিবসাগর জেলায় যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের হাতে খাদ্যদ্রব্য ও স্যানিটেশন সামগ্রী তুলে দেন।

আসামের বন্যায় প্রায় সাড়ে সাত লাখ মানুষ বাস্তুচ্যুত এবং ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই ভূমি নিয়মিত ত্রাণকার্যে উৎসাহ জুগিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি খাবার, তোশক ও আর্থিক অনুদান দিয়ে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিলেন। ভূমির এই মানবিক উদ্যোগের জন্য ‘ভারত ডিসাস্টার রিলিফ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে অভিনেতা রণদীপ হুডাও ‘গ্লোবাল শিখ’ সংস্থার হয়ে আসামে ত্রাণকার্য পরিচালনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *