রাজ্যজুড়ে অভয়া দিবস, চোখের জলে ভাসছে কেন গোটা বাংলা!

রাজ্যজুড়ে অভয়া দিবস, চোখের জলে ভাসছে কেন গোটা বাংলা!

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দুই বছর পূর্তিতে আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। এই মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণায় রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টায় দুই মিনিট নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বালনের কর্মসূচি নেওয়া হয়। আসানসোল জেলা হাসপাতালেও আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি নিহত চিকিৎসকের স্মরণে দুই মিনিট নীরবতা পালনের পাশাপাশি নিজের লেখা কবিতা পাঠ করেন এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আর জি কর হাসপাতালেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ব্যক্তিদের তদন্তের স্বার্থে তলব করা হবে এবং তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে। প্রাপ্ত তথ্যের নির্যাস রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আজ বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *