হাই কোর্টে বড় ধাক্কা, ‘বেপাত্তা’ সুমিত রায়ের জরুরি শুনানির আর্জি খারিজ!

কলকাতা: জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন। কলকাতা হাইকোর্ট তাঁর মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানিয়েছে, এই মামলায় আদালত আপাতত কোনো হস্তক্ষেপ করবে না এবং মামলাটির শুনানি নিয়মিত বেঞ্চ অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই নির্দিষ্ট সময়ে হবে।

প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার পর শালবনি থানার জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের নাম উঠে আসে। এরপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। প্রার্থী করার নাম করে তোলাবাজির মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সুমিতকে গ্রেপ্তারির আশঙ্কা ও তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হওয়ার পাশাপাশি তাঁর খোঁজে অভিষেকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। আগাম জামিনের জরুরি শুনানি খারিজ হয়ে যাওয়ায় সুমিত রায়ের সংকট আরও গভীর হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *